গুয়ান্তানামেরা গান ও কিছু কথা
আমি মানুষ সৎ একজনা
পাম গাছেদের দেশে আমার বাড়ি,
যাবার আগে মনের কথাখানা
জানিয়ে যেতে চাইতে আমি পারি
গুয়ান্তানামোর মেয়ে,
ওগো ও চাষি মেয়ে।
গুয়ান্তানামোর মেয়ে,
ওগো ও চাষি মেয়ে।
স্বচ্ছ সবুজ আমার শব্দেরা
জ্বলতে থাকা লাল গোলাপের মত
আহত হরিণের সেই রাশি কথা
কোল খুঁজে ফেরে পাহাড়ের বুকে আজও।
গুয়ান্তানামোর মেয়ে,
ওগো ও চাষি মেয়ে।
গুয়ান্তানামোর মেয়ে,
ওগো ও চাষি মেয়ে।
ইচ্ছে সাথে দুনিয়ায় দীনেদের
যাচাই করি কপালখানা একবারঃ
পাহাড় চিরে বয়ে চলা তটিনী
সাগরের চেয়ে বেশি ভাল লাগবার।
গুয়ান্তানামোর মেয়ে,
ওগো ও চাষি মেয়ে।
গুয়ান্তানামোর মেয়ে,
ওগো ও চাষি মেয়ে।
বীজ পুঁতে দিই একটি সাদা গোলাপ
বরফ জানুয়ারি বা ফুটন্ত জুন মাসে
সেই খাঁটি মন স্বজনের তরে
যার খোলা হাত বাড়িয়ে দেয় আমাকে।
গুয়ান্তানামোর মেয়ে,
ওগো ও চাষি মেয়ে।
গুয়ান্তানামোর মেয়ে,
ওগো ও চাষি মেয়ে।
আর যে নিঠুর ঠিক উপড়ে আনে
খাঁচার ভেতর বাঁচার ধুকপুকুনি,
তবু রুই না ফণিমনসা কাঁটা
শ্বেত গোলাপই রোপন করে থাকি।
গুয়ান্তানামোর মেয়ে,
ওগো ও চাষি মেয়ে।
গুয়ান্তানামোর মেয়ে,
ওগো ও চাষি মেয়ে।
গানটি সম্বন্ধে কিছু তথ্য
লেখক:
এটি কিউবান সুর। কথাগুলি অত্যন্ত বিখ্যাত। হুলিয়ান ওরবোন এটিকে অনুলিখন করেন। কিউবার প্রবাদপ্রতিম কবি হোসে মারতি –র 'সরল কবিতা'-র প্রথম কটি অনুচ্ছেদ নিয়ে সুর করা হয়েছে। সুর দিয়েছেন হোসে ফেরনান্দো দিয়াস। লোকে তাঁকে আদর করে ডাকে "হোসেইতা"।
মূল উৎস:
বলা হয় যে কিউবার গুয়ান্তানামো নামের এক গ্রামের কোন এক চাষির মেয়েকে উদ্দেশ্য করে এটি লেখা হয়। দিয়াস বলেন- একদিন তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে হাঁটছিলেন গ্রামের পথ দিয়ে। হঠাৎ এক সুন্দরী মেয়ে তাঁদের সামনে দিয়ে হেঁটে যায়। মেয়েটি গুয়ান্তামো গাঁয়ের বাসিন্দা ছিল। তিনি মিষ্টি কথা ছুঁড়ে দেন মেয়েটির দিকে। প্রত্যুত্তরে কঠোর চাউনি পান। বন্ধুরা তাতে রেগে যায়। তারা বলে – এহ্ গুয়ান্তামোর চাষি মেয়ের (গুয়াহিরা) কত ঢং"!
সাফল্য:
গানটি পৃথিবী জুড়েই দারুণ সফল। এর কারণও আছে। লোকসঙ্গীতের জনপ্রিয় সুরের মত এর সুর। কটি মাত্র পংক্তিই বারবার ফিরে আসে। অথবা এতই সরল গান যে তার অনুচ্ছেদে বার বার অদলবদল ঘটানো যায় ইচ্ছে করলে। কিউবার দ্বীপে খুব দ্রুতই গানটি জনপ্রিয়তা লাভ করে। পরে আমেরিকার গায়ক পিট সিগার এটি রেকর্ড করলে দুনিয়া জুড়ে সাড়া পড়ে যায়।
টীকা: গানটির প্রায় সংক্রামক সুরের জন্য সব উৎসবে পথে প্রান্তরে গানটি গাওয়া হতে থাকে। প্রত্যেক গায়কই নিজের মত করে কিছু কিছু বদল ঘটাতে থাকে। এমনি করেই বিংশ শতকের শেষে দেখা যায় বাজারে এর বেশ কটি স্বীকৃত ভারসান চালু।
গুয়াহিরা ( চাষি মেয়ে অথবা একটি স্ল্যাং):
গুয়াহিরা হল পূর্ব কিউবার একধরনের সঙ্গীত যার বিষয় হল কৃষক। এর ছন্দ খুব মনকাড়া, রক্তে তা আলোড়ন তুলে দেয়। স্পেনের আন্দালুসিয়ায় আসলে গানটির শুরু যদিও এটি মূলতঃ কিউবার হাভানায় গায়ক জর্জ অ্যাঙ্করম্যান প্রথম রূপ দেন।
গুয়ান্তানামো:
কিউবার এক প্রদেশ। সেখানকার রাজধানীরও নাম একই। কিউবার সবচেয়ে পূর্বের এক দ্বীপ এটা। ১৭৯৬ সালে এটি গঠিত হয়। হাভানা থেকে ৯০০ কিমি দূরে গড়ে ওঠে। ১৯০২ সাল থেকে সেখানে আমেরিকার বেসক্যাম্প বসানো আছে।
সংস্করণ:
এই গানে অনেকে নূতন অনুচ্ছেদ সংযোজন করেছেন। কয়েকটি বিখ্যাত নাম হল সেলিয়া ক্রুস, হুলিও ইগলেসিয়াস, লোস লোবোস, তিতো পুয়েন্তে প্রমুখ।
চলচ্চিত্র:
একই নামে কিউবায় একটি চলচ্চিত্রও নির্মিত হয়।
