২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিতলে বাংলাদেশ, হারলেও বাংলাদেশ

মাজহার সরকার মাজহার সরকার

Published : 15 Jun 2017, 10:27 AM

Updated : 02 Sep 2022, 08:35 PM

Image
mazhar

একদিন এক ছোট্ট ছেলে বাবার কাছে গিয়ে
দু'চোখ ভরে বললো কেঁদে ব্যাটবল দাও কিনে
বাংলাদেশের সোনার ছেলে হাতে ক্রিকেট বল
সাবাস সাবাস বিশ্বজুড়ে মায়ের চোখে জল।

কাজের ফাঁকে একটুখানি স্কোর কতো ভাই
চার হলো না ছক্কা হলো, কতো উইকেট নাই?
টি-স্টল আর অফিসপাড়া ক্রিকেটে সব পাগল
শুভেচ্ছা বাহরে বাহ 'লাল সবুজ' বাঘের দল।

কেউবা দেখে টিভি পর্দায় কেউবা দেখে মাঠে
এগিয়ে যাও লড়াই করো এই ইতিহাস পাঠে
হারি জিতি খেলা করি এইতো ভালো বেশ
কান্না-মাখা রক্তে আঁকা প্রিয় বাংলাদেশ।

Image
Flag Counter