২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারুফ কবিরের কবিতা: হারানোর বদল

maruf_kabir

Published : 19 Mar 2017, 09:06 AM

Updated : 23 Jun 2022, 04:02 PM

হারানোর বদল


বহুদিন পর তোমার সাথে দেখা হবে আবার,
হয়তো গলিত জীবনের শেষে বিধ্বস্ত যুদ্ধক্ষেত্রের প্রান্তসীমায়;
হাসপাতালের করিডোরে কিংবা লাশকাটা ঘরে।
আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে হারিয়ে যেতে-
ভাটি অঞ্চল ছাড়িয়ে, পাথুরে খরস্রোতা তিস্তা পেরিয়ে

পৌঁছে যেতে ঔ দূর পাহাড়ের খাঁজে, যেখানে সোনালী নরম রোদ্দুর ঘুম ভাঙ্গায় এসে;
চুম্বন যেখানে আমাদের প্রবলভাবে ভাসায় উষ্ণতার আবেশে।
হিমালয়ের বিশালতায় হারানোর বদলে খুঁজে পেলে আমাকে লাশ কাটা ঘরে!