২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুই দিগন্ত দুই ধারা দুই বন্ধু' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

ধানমণ্ডির উইমেনস ভলেন্টারি এসোসিয়েশন (ডব্লিওভিএ) মিলনায়তনে শনিবার সন্ধ্যায় মোড়ক উন্মোচন করা হলো ‘দুই দিগন্ত দুই ধারা দুই বন্ধু’ কাব্যগ্রন্থের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 07:23 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এইচ আই খান মজলিশ ইউসুফ ও ডা. মাসউদুর রহমান প্রিন্স রচিত কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন ড. মীজানূর রহমান শেলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও স্থপতি রবিউল হুসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি রফিক আজাদ, সাবেক সচিব আহবাব হোসেন প্রমুখ।

কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে অ্যাকাডেমিক প্রেস এন্ড পাবলিসার্স লাইব্রেরি। প্রচ্ছদ এঁকেছেন মো. ইয়াসিন। এতে দুই কবির ৩২টি কবিতা ও ৫৫টি ছড়া স্থান পেয়েছে। কবিতা এবং ছড়াগুলোতে মানুষের লোভ--লালসা, লুটপাট--দাঙ্গার বিপরীতে মঙ্গল, কল্যাণ ও শান্তির কথা বলা হয়েছে।