Published : 15 Sep 2025, 05:34 PM
ঘরে রান্না করতে ভালোবাসেন কিন্তু রান্নাঘরে অসংখ্য যন্ত্রপাতি জমে যাওয়া একদমই পছন্দ নয়?
তাহলে এয়ার ফ্রায়ার হতে পারে সঠিক সমাধান।
যুক্তরাষ্ট্রভিত্তিক খাদ্যবিশেষজ্ঞ লেসি মুইনোস রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “রান্নাঘরের এই যন্ত্র শুধু আলু ভাজা বা মুরগি রান্নার জন্য নয় বরং বিস্কুট, কেক, এমনকি ডিম সেদ্ধ করার কাজেও ব্যবহার করা যায়।”
সঠিকভাবে ব্যবহার করলে এটি খাবারকে করে তোলে আরও মচমচে, স্বাস্থ্যকর এবং সময় বাঁচানো।
এয়ার ফ্রায়ার কী?
এয়ার ফ্রায়ার মূলত এক ধরনের বৈদ্যুতিক রান্নার যন্ত্র, যা গরম বাতাস ঘুরিয়ে খাবার রান্না করে। দেখতে অনেকটা ছোট চুলার মতো হলেও এটি সাধারণত গোলাকার ও গভীর হয়।
এর ভেতরে থাকে একটি ‘রিমুভেবল বাস্কেট’ বা ঝুড়ি, যেখানে খাবার রাখা হয়।
বাস্কেটের নিচ দিয়ে গরম বাতাস প্রবাহিত হয়ে খাবারের প্রতিটি অংশে সমানভাবে পৌঁছে যায়। ফলে তেলের ব্যবহার কম হয়, কিন্তু খাবার হয় ঝরঝরে ও বাদামি রংয়ের মতো মচমচে।
যুক্তরাষ্ট্রের রান্নাঘর বিশেষজ্ঞরা বলেন, “সাধারণ কনভেকশন ওভেন এবং এয়ার ফ্রায়ারের কার্যপ্রণালী অনেকটা একই রকম হলেও এয়ার ফ্রায়ার তুলনামূলকভাবে দ্রুত রান্না করে, কম বিদ্যুৎ খরচ করে এবং ছোট পরিমাণ খাবার রান্নায় আরও কার্যকর।“
তবে একসাথে অনেক খাবার রান্না করতে হলে ওভেনের বিকল্প নেই। আর বেশি সস বা পনিরযুক্ত খাবারের জন্য এয়ার ফ্রায়ার উপযুক্ত নয়।
এয়ার ফ্রায়ার ব্যবহার করার নিয়ম
প্রথমবার ব্যবহার করতে গেলে বিষয়টি কঠিন মনে হতে পারে। তবে নিয়মগুলো খুবই সহজ। বিশেষজ্ঞ লেসি মুইনোস এখানে ধাপে ধাপে ব্যাখ্যা করেছেন।
বাংলাদেশে বর্তমানে অনেকেই মুরগির উইংস, আলুর ফ্রাই, মাছ কিংবা শাকসবজি রান্নায় এটি ব্যবহার করছেন।
কিছু ব্যবহারকারী আবার বিশেষ সিলিকন মোল্ড দিয়ে এয়ার ফ্রায়ারে কেক বা ডিম রান্নাও করছেন।
এয়ার ফ্রায়ারে সেরা ফল পেতে কিছু পরামর্শ
বাস্কেট বেশি ভর্তি না করা: এয়ার ফ্রায়ার বাতাস ঘুরিয়ে রান্না করে। বাস্কেট ভর্তি থাকলে বাতাস ঠিকমতো ঘুরতে পারে না, ফলে খাবার মচমচে হবে না।
সঠিক সরঞ্জাম ব্যবহার: অনেক বাস্কেটের ওপর নন-স্টিক আবরণ থাকে। তাই কাঠ বা সিলিকন-ধর্মী চামচ ব্যবহার করতে হবে। ধাতব চামচ দিয়ে আঁচড় দেওয়া যাবে না।
খাবার শুকিয়ে নেওয়া: কাঁচা মাংস বা ধোয়া সবজিতে বাড়তি পানি থাকলে তা মচমচে হতে বাধা দেয়। রান্নার আগে টিস্যু দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
ওভেনের রেসিপি মানিয়ে নেওয়া: কোনো রেসিপিতে যদি ওভেনে রান্নার নির্দেশনা থাকে, এয়ার ফ্রায়ারে ব্যবহার করতে চাইলে তাপমাত্রা ২৫ ডিগ্রি কমিয়ে এবং সময় ২০ শতাংশ কমিয়ে রান্না করতে হবে।
প্রতিবার পরিষ্কার করা: রান্নার পর বাস্কেট ঝকঝকে মনে হলেও তেল জমে থেকে দুর্গন্ধ বা আগুনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রতিবার রান্নার পর পরিষ্কার করা জরুরি।
এয়ার ফ্রায়ার ব্যবহারের সময় নিরাপত্তা
আরও পড়ুন
যন্ত্রের আলো থেকে ত্বকের ক্ষতি