১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তেলচিটে ওভেনের তাক পরিষ্কার করার পন্থা

জানা থাকলে উপায় কাজ হবে সহজ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 02:17 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ওভেনে রান্না করার সময় প্রায়ই নানান ধরনের খাবারের অংশ গলে তাক বা গ্রিলে আটকে যায়।

বিশেষ করে পাই, পিৎজা বা চিজযুক্ত খাবার রান্না করলে তেলের দাগ ও খাবারের অবশিষ্টাংশ শক্ত হয়ে লেগে থাকে তাক বা গ্রিলে। সময়মতো পরিষ্কার না করলে এই ময়লা শুধু দুর্গন্ধই সৃষ্টি করে না, বরং খাবারের স্বাদেও প্রভাব ফেলে।

তাই ওভেনের তাক পরিষ্কার রাখার অভ্যাস খুবই জরুরি। রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে ধাপে ধাপে পরিষ্কারের কয়েকটি কার্যকর পদ্ধতি তুলে ধরা হল।

পদ্ধতি ১: ক্লিনার ও প্লাস্টিক ব্যাগের সাহায্যে

এই পদ্ধতিতে ঝামেলা কম হয় এবং খুব বেশি পরিশ্রমও করতে হয় না।

এই পদ্ধতি তুলনামূলক দ্রুত ফল দেয় এবং শক্ত দাগ সহজে গলে যায়।

পদ্ধতি ২: গরম পানি ও থালা-বাসন ধোয়ার ডিটারজেন্টে ভিজিয়ে রাখা

যদিও সময় একটু বেশি লাগে, তবে ওভেনের তাক পরিষ্কার করতে কার্যকর।

এভাবে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে জমে থাকা খাবারের অংশ নরম হয়ে যায় এবং সহজে ঘষে তোলা যায়।

পদ্ধতি ৩: ভিনেগার ও বেকিং সোডার ব্যবহার

প্রতিদিনের রান্নাঘরের উপকরণ দিয়েই ওভেন র‌্যাক বা তাক পরিষ্কার করা সম্ভব।

এটি পরিবেশবান্ধব একটি পদ্ধতি। তবে তাক যদি অনেক নোংরা হলে একটু বেশি ঘষতে হয়।

পদ্ধতি ৪: বিশেষ পাউডার ক্লিনার ব্যবহার

রান্নাঘরের পেশাদারদের কাছে বিশেষ পাউডার ক্লিনার বেশ জনপ্রিয়। এর মধ্যে প্রাকৃতিক অ্যাসিড এবং হালকা ঘষে ওঠানো যায় এমন উপাদান থাকে, যা স্টেইনলেস স্টিলের তাক পরিষ্কারে ভালো কাজ করে।

এই পদ্ধতিতে আলাদা করে ভিজিয়ে রাখার দরকার নেই, তাই সময় বাঁচে।

ওভেনের র‌্যাক বা তাক কতদিন পরপর পরিষ্কার করা উচিত?

যদি প্রতিদিনের রান্না প্রায়ই ওভেনে করা হয়, তাহলে মৌসুমি ভিত্তিতে অন্তত তিন মাস অন্তর তাক পরিষ্কার করা জরুরি। এতে দুর্গন্ধ কমবে এবং রান্নার স্বাদ ঠিক থাকবে।

অন্যদিকে, যারা মাঝেমধ্যে ওভেন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ছয় মাসে একবার পরিষ্কার করাই যথেষ্ট।

তবে চিজ, পাই বা তেলযুক্ত খাবার তৈরি করা হলে, রান্নার পরপরই ভেজা কাপড়ে মুছে ফেললে জমাট বাঁধার আগে দাগ উঠে যাবে।

ওভেন র‌্যাক বা তাক পরিষ্কার রাখার কিছু টিপস

আরও পড়ুন

ব্যাকপ্যাক পরিষ্কারের পন্থা

মোবাইল পরিষ্কার রাখার পন্থা

ব্লুটুথ হেডফোন পরিষ্কার করার পন্থা