সিলেটে ভোটার তুলনামূলক কম, ধীরগতি
শুধু এই একটি কেন্দ্রেই নয়, সিলেট সিটি করপোরেশন ও সদর উপেজলা নিয়ে গঠিত সিলেট-১ আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
“সকাল সাড়ে ৯টার দিকে মদনমোহন কলেজ সেন্টারে ভোট দিয়ে এসেছি। ভোটার তুলনামূলক কম। তবে সিলেটের মানুষজন তো দেরিতে ঘুম থেকে উঠেন।”
এভাবেই সিলেট নগরীর দাড়িয়াপাড়ার বাসিন্দা মো. মামুন পারভেজ ভোটকেন্দ্রে এসে পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন।
শুধু এই একটি কেন্দ্রেই নয়, সিলেট সিটি করপোরেশন ও সদর উপেজলা নিয়ে গঠিত সিলেট-১ আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
কয়েকটি কেন্দ্রে বসে থাকতে দেখা গেছে নির্বাচনি দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের। কোনো কোনো ভোটকেন্দ্রে দু-একজন ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।
সিলেট নগরীর লামাবাজর এলাকায় মদনমোহন কলেজ পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. আমির হোসাইন খন বলেন, “পুরুষ কেন্দ্রে পাঁচটি বুথ। মোট ভোটার ২ হাজার ৯৩৩ জন। সকাল ১০টা পর্যন্ত ২৯০টা ভোট পড়ছে।”
একই সেন্টারের মহিলা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কে এম জুবায়ের আরফিন বলেন, “মোট ভোটার ২ হাজার ৭৭৯ জন। সকাল ১০টা পর্যন্ত কাস্টটিং হয়েছে ২০০টি ভোট। মোট ভোটের ৭.২০ ভাগ হয়েছে। মহিলা কেন্দ্র তো ভোটাররা দেরিতে আসবে।”
নগরীর রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা অমিত্র সুধন পাল বলেন, “এই কেন্দ্রে মোট ১ হাজার ৬১৪ জন পুরুষ-নারী ভোটার। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৩২টি ভোট কাস্টটিং হয়েছে।”
সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সারদা হল ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. আব্দুর রাশিদ খান বলেন, “প্রথম এক ঘণ্টায় ২০২টি কাস্ট হয়েছে। এই কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৮৬৮ জন।”
