Published : 14 Jan 2026, 10:15 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হওয়াদের মধ্যে আরও ৭২ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এ নিয়ে পাঁচ দিনে ২৭৫ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে।
বুধবারও একজনের প্রার্থিতা বাতিল হয়। কুড়িগ্রাম ৪ আসনের প্রার্থী ম. ছা. শেফালী বেগমের বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি হয়।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, পঞ্চম দিনে ১০০টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এদিন অপেক্ষমান রাখা হয় ১০টি আবেদন।
মনোয়নপত্র বাছাইয়ের পর ১০ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়। পাঁচ দিনে ২৭৫ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় বৈধ প্রার্থী দাঁড়াল ২ হাজার ১১৫ জন।
১৮ জানুয়ারি পযন্ত আপিল শুনানি চলবে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন ৬৪৫ জন।