মাকে নিয়ে ভোটকেন্দ্রে জুবাইদা
গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে করে মাকে বুথে নিয়ে যান জুবাইদা।
গুলশানে নিজে ভোট দেওয়ার পর মা ইকবাল মান্দ বানুকেও ভোটকেন্দ্রে নিয়ে গেলেন জুবাইদা রহমান।
বৃহস্পতিবার দুপুর ২টায় তাকে নিয়ে ঢাকার সিটি কলেজ কেন্দ্রে যান জুবাইদা। গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে করে মাকে বুথে নিয়ে যান তিনি।
এসময় অনেক ভোটার কাছে এসে জুবাইদার সঙ্গে কুশল বিনিময় করেন। ঢাকা-১০ আসনের ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলমসহ দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমান। পরে একসঙ্গে গুলশানের বাসায় ফেরেন।
এরপর দুপুরে মাকে নিয়ে সিটি কলেজ কেন্দ্রে যান জুবাইদা। তার মা ঢাকা-১০ আসনের ভোটার।
