২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭০ শতাংশের বেশি ভোট পড়বে, আশা জামায়াতের তাহেরের

চৌদ্দগ্রাম উপজেলার ডাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 12:00 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

কুমিল্লা-১১ আসনের এ প্রার্থী বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার ডাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। 

পরে তিনি সাংবাদিকদের বলেন, “দু-একটি জায়গায় যেসব ঘটনা ঘটছে তা বড় করে দেখছি না। কারণ, ৯০ থেকে ৯৫ শতাংশ কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। এখন পর্যন্ত সবকিছু ভালই আছে। 

“৭০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করছি। কারণ, অনেক লোকই বিদেশে আছে। আবার অনেকে ভোট দিতে দেশেও এসেছে। আর যদি এভাবে নির্বাচন হয় আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। অনেক বেশি ভোটের ব্যবধানে বিজয়ের আশাবাদী আমরা।” 

এই আসনে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কামরুল হুদা।