Published : 13 Feb 2026, 01:21 AM
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ৯৮ হাজার ২৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মহসিন পেয়েছেন ৩৭ হাজার ৯৬৫ ভোট।
বাঞ্ছারামপুর ইউএনও, সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।