চট্টগ্রাম ২ ও ৪ আসনের ফল এখনই নয়
নির্বাচন স্থগিত হয়েছে শেরপুর-২ আসনেও।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ ও ৪ আসনের ফলাফল এখনই ঘোষণা করবে নানির্বাচন কমিশন।
কমিশন বলছে, আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুই আসনের ফলাফল ঝুলে থাকবে; চট্টগ্রামের দুইটি আসনের সঙ্গে নির্বাচন স্থগিত হয়েছে শেরপুর-২ আসনেও।
এ সংক্রান্ত পৃথক তিনটি চিঠি দিয়েছে ইসি বৃহস্পতিবার।
চট্টগ্রাম-৪ আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়েছে, “আপিল বিভাগে দায়ের তরা গত ৩ ফেব্রুয়ারির আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৮১ চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন।
“তবে আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোহাম্মদ আসলাম চৌধুরী এর নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় জনাব মোহাম্মদ আসলাম চৌধুরীর ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।”
চট্টগ্রাম-২ আসনের জন্য জারি করা চিঠিতে ইসি বলছে, “আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪০/২০২৬ এর ৩ ফেব্রুয়ারির আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৭৯ চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন।
“তবে মআপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর এর নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায়ম সরোয়ার আলমগীরের ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।”
আর শেরপুর-২ আসনের জন্য জারি চিঠিতে বলা হয়েছে, “আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪২/২০২৬ এর গত ০৩ ফেব্রুয়ারিন আদেশের আলোকে নির্বাচনি এলাকা ১৪৪ শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন।
“তবে আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪২/২০২৬ এর চূড়ান্ত আদেশের উপর মোহাম্মদ ফাহিম চৌধুরী এর নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভরশীল হবে মর্মে মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।”
এসব সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এদিকে ২৯৭টি আসনের নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়ার তথ্য দিয়েছে ইসি।
