২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৪

সাতক্ষীরা-২ সদর আসনের একটি কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2018, 01:06 PM

Updated : 19 Aug 2022, 03:06 PM

সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, ধলবাড়িয়া কেন্দ্রে রোববার ভোটের সকালে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজন হলেন ধলবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তকদির হোসেন তোতা ও আবুল হোসেন। অন্য দুইজনের নাম পাওয়া জানা যায়নি।
ওসি মুস্তাফিজুর বলেন, দুই পক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে এ সংঘর্ষ বাধে। এতে চারজন আহত হয়েছে। তাদের মধ্যে তকদির ও হোসেনকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষ প্রার্থী শহিদুল আলম অভিযোগ করেন, “আসনের সব কেন্দ্র থেকে সকাল ১০টার মধ্যে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অথচ আমার দুই সমর্থককে আটক করা হয়েছে।”

এই দ্বন্দ্বের জেরে সংঘর্ষ বেধে থাকবে বলে স্থানীয়দের ধারণা।