২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিএনপির প্রচারের সময় জাল নোটসহ আটক ৮

ময়মনসিংহে বিএনপির নির্বাচনী প্রচারণা চালানোর সময় টাকা বিতরণ আর অস্ত্র রাখার অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 03:10 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, বুধবার রাতে জেলা শহর থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন আজিজুল হক (৪০), রিপন মিয়া (৩৫), মো. রায়হান উদ্দিন (৩২), মো. আনোয়ারুল হক (২৯), মো. আবু হানিফ (৪৫), মো. আলা উদ্দিন (৫৫), মো. আবুল হাসেম (৩৫) ও আবদুস ছাত্তার (৪০)।

ওসি কামাল বলেন, জেলা শহরের কালীবাড়ী সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আজিজুলকে আটক করা হয়।

“তার কাছে এক হাজার টাকার ৩৮টি জাল নোট পাওয়া গেছে।”

এছাড়া সেনবাড়ীতে আছমাল খানের দোকানে বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ১২টি ধারালো অস্ত্র পাওয়া গেছে জানিয়ে ওসি কামাল বলেন, এ সময় সেখান থেকে সাতজনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।