২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারে অংশ নিতে নারায়ণগঞ্জ গেছেন মির্জা ফখরুল

নির্বাচনী প্রচারে অংশ নিতে নারায়ণগঞ্জে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2018, 04:28 PM

Updated : 08 Apr 2022, 07:32 PM

মঙ্গলবার বিকাল ৩টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বিএনপি মহাসচিব রওনা হন। তার সাথে রয়েছে চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা সদস্যদের দুইটি ও বিভিন্ন গণমাধ্যমের গাড়ি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব, গাউসিয়া ও কাঞ্চনে তিনটি পথসভায় অংশ নেবেন।

গত ২১ ডিসেম্বরও মির্জা ফখরুল নারায়ণগঞ্জ- ৫ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী এস এম আকরামের পথসভায় যোগ দিয়েছিলেন।

দুইদিন আগে তিনি নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনসহ দিনাজপুর ও পঞ্চগড়ে প্রচারে অংশ নেন। এর আগের সপ্তাহে তিনি বগুড়া-৬ আসনেও প্রচার চালিয়েছেন।

এছাড়া কুমিল্লার চান্দিনা ও সুয়াগাজীতে দুইটি আসনেও ফখরুল পথসভা করেছেন গত সপ্তাহে।

অসুস্থ সানাউল্লাহ মিয়ার পাশে

নারায়ণগঞ্জে রওনা হওয়ার আগে দুপুরে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন দলের আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে দেখতে যান বিএনপি মহাসচিব।

গত শনিবার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে সানাউল্লাহ মিয়াকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা ফখরুল চিকিৎসকদের কাছ থেকে সানাউল্লাহ মিয়ার চিকিৎসার খবর নেন।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।