২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটারকে টাকা দেওয়ায় জাপা নেতা দণ্ডিত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভোটারকে টাকা দেওয়ার অভিযোগে হবিগঞ্জে এক জাতীয় পার্টি নেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 05:48 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

রোববার নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী ওই নেতাকে এক বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডিত মুরাদ আহমদ নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।

ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শনিবার রাত দেড়টায় লিফলেটের সঙ্গে টাকা বিতরণ করে নির্বাচনী প্রচার চালানোর দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, শনিবার গভীর রাতে মুরাদ জাপার প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে ভোটরদের টাকা দিচ্ছিলেন।

“এ কারণে শহরের নতুন বাজার মোড় থেকে শনিবার গভীর রাতে নবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়।