২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থী বাচ্চু নাশকতা মামলায় কারাগারে

নাশকতা মামলায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2018, 02:14 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপকুমার গোস্বামী বুধবার এ আদেশ দেন।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, “দৌলতপুর থানার নাশকতার একটি মামলায় রেজা আহমেদ বাচ্চু উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। বুধবার তিনি কুষ্টিয়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

“শুনানি শেষে জেলা ও দায়রা জজ অরূপকুমার গোস্বামী তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।”