তফসিল ঘিরে টহল বাড়িয়েছে র্যাব
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র সারাদেশে নিরাপত্তা জোরদার করতে বাড়তি টহল চালাবে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, “কেউ যেন তফসিল ঘোষণাকে ঘিরে স্বাভাবিক জনজীবনে সমস্যা তৈরি করতে না পারে সেজন্য র্যাব সারাদেশে আজ থেকে টহল বাড়িয়েছে।”
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছেন ।
মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে র্যাব-৩ এর গাড়ির বহর দেখা গেছে।
সন্ধ্যায় র্যাব-২ এর উপ-অধিনায়ক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ আমরা রাজধানীর জাহাঙ্গীর গেইট, ফার্মগেইট, সার্ক ফোয়ারা, নিউমার্কেট, ধানমণ্ডির বিভিন্ন এলাকায় টহল দিয়েছি।
“আমরা চাই দেশের মানুষ যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এখানে কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে চাইলে সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।”
