ভারতে শীতে ১৭০ জনের মৃত্যু
ভারতের উত্তরাঞ্চলে প্রচণ্ড শীতে ১৭০ জনের বেশি মানুষ মারা গেছে। এদের মধ্যে বেশিরভাগ মৃত্যু ঘটেছে উত্তর প্রদেশে এবং শীতে কাবু পাঞ্জাব ও হরিয়ানা।
ভারতের উত্তরাঞ্চলে প্রচণ্ড শীতে ১৭০ জনের বেশি মানুষ মারা গেছে। এদের মধ্যে বেশিরভাগ মৃত্যু ঘটেছে উত্তর প্রদেশে এবং শীতে কাবু পাঞ্জাব ও হরিয়ানা।
মৃতদের বেশির ভাগই গৃহহীন ও বয়স্ক লোক বলে জানিয়েছে বিবিসি।
গত সপ্তাহে ৪৪ বছরের মধ্যে রাজধানী দিল্লিতে তাপমাত্রা সবচেয়ে কম ছিল। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে এবং সঠিক সময়ে যাত্রা শুরু করতে পারেনি ট্রেন ও বিমানগুলো।
তীব্র শীতে মারা যাওয়া লোকগুলোর মধ্যে বেশিরভাগই উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের অধিবাসী বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
আগামী কয়েকদিন এ বিরূপ আবহাওয়া অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে।
