১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মস্কোর কনসার্ট হলে হামলাকারীদের ছবি প্রকাশ করেছে আইএস

“ইসলামিক স্টেট এবং ইসলামের বিরুদ্ধে লড়াইরত দেশগুলির মধ্যে তুমুল যুদ্ধের প্রেক্ষাপটে এই হামলাটি হয়েছে।"

রয়টার্স

Published : 24 Mar 2024, 10:13 AM

Updated : 24 Mar 2024, 11:36 AM

রাশিয়ার রাজধানী মস্কোর কাছের ক্রাসনোগরস্কের এক সিটি হলে কনসার্ট আয়োজনে হামলায় দায় স্বীকার করার পর এবার প্রমাণ হিসেবে চার হামলাকারীর মুখোশ পরা ছবি প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।

ক্রোকাস সিটি হলে শুক্রবারের ওই হামলায় অন্তত ১৪৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবিসি অবশ্য নিহতের সংখ্যা অন্তত ১৩৩ বলছে।

হামলার পরপরই দায় স্বীকার করে নিজেদের মুখপত্র আমাক থেকে টেলিগ্রামে একটি পোস্ট দেয় আইএস। পরদিন শনিবার আমাক থেকে টেলিগ্রামে এক পোস্টে সন্দেহভাজন চার হামলাকারীর একটি ছবি প্রকাশ করেছে আইএস লিখেছে, “ইসলামিক স্টেট এবং ইসলামের বিরুদ্ধে লড়াইরত দেশগুলির মধ্যে তুমুল যুদ্ধের প্রেক্ষাপটে এই হামলাটি হয়েছে।"

তবে আইএস দায় স্বীকার করলেও রাশিয়া এ হামলার পেছনে ইউক্রেইনের যোগসূত্রিতা খোঁজার চেষ্টা করছে।

রাশিয়া দাবি করেছে, এ হামলায় সরাসরি জড়িত সন্দেহভাজন চার বন্দুকধারীসহ মোট ১১ জনকে তারা গ্রেপ্তার করেছে।

চার বন্দুকধারী হামলার পর একটি গাড়িতে করে ইউক্রেইন সীমান্তের দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলেও দাবি করেছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এফএসবি।

যদিও ইউক্রেইন এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার সঙ্গে তাদের কোনো ধরণের সংশ্লিষ্টতা নেই। এফএসবির দাবিকে তারা ‘আরও একটি মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছে।

রাশিয়া যে চারজন হামলাকারীকে গ্রেপ্তারের কথা বলেছে তাদের কেউ রুশ নাগরিক নয় বলে জানিয়েছে ক্রেমলিন। তবে তারা কোন দেশের নাগরিক তা এখনো জানানো হয়নি।

আরও পড়ুন:

পুরানো খবর:

মস্কোর কনসার্ট হলে হামলাকারী চারজনই বিদেশি: রাশিয়া

পুরানো খবর:

হামলাকারীদের শাস্তি দেওয়া হবে, হুঙ্কার পুতিনের

পুরানো খবর:

মস্কোয় কনসার্টে হামলা: রাশিয়ার সন্দেহ ইউক্রেইনের দিকে

পুরানো খবর:

মস্কোয় কনসার্টে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৬০

পুরানো খবর:

মস্কোর কনসার্টে গুলিবর্ষণের বিষয়ে যা জানা গেছে

পুরানো খবর:

হামলার বিষয়ে আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র, কান দেয়নি মস্কো