২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হামাসের ‘কেন্দ্রীয়’ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বেইত জিন এলাকায় হামাস নেতা হাসান আকাশাকে ‘নির্মূল’ করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2024, 03:13 PM

Updated : 09 Jan 2024, 04:23 PM

ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলার জন্য দায়ী হামাসের এক ‘কেন্দ্রীয় নেতাকে’ হত্যার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।  

বাহিনীটি জানিয়েছে, সোমবার ইসরায়েলের অধিভুক্ত গোলান মালভূমির কাছে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বেইত জিন এলাকায় হাসান হাকাশাকে ‘নির্মূল’ করেছে তারা।

এক বিবৃতিতে তারা বলেছে, “গত কয়েক সপ্তাহে সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে হামাসের রকেট হামলার জন্য দায়ী অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাকাশা হামাসের সন্ত্রাসী সেলগুলোকে পরিচালনা করে আসছিলেন। এই সেলগুলো সিরিয়া থেকে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছুড়ছিল।

“সিরিয়ার ভূখণ্ড থেকে সন্ত্রাস করতে দেবো না আমরা। তাদের ভূখণ্ড থেকে আগত সব তৎপরতার জন্য আমরা সিরিয়াকে দায়ী করবো।”     

এ বিষয়ে হামাসের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।  

আরও পড়ুন:

পুরনো খবর:

গাজায় ভূগর্ভস্থ অস্ত্র কারখানা পাওয়ার দাবি ইসরায়েলি বাহিনীর
নিউ ইয়র্ক শহরের সেতু, টানেল অবরোধ ফিলিস্তিনপন্থি প্রতিবাদকারীদের
সিরিয়ায় জর্ডানি জঙ্গি বিমানের হামলা
ইসরায়েলের হামলায় এবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত