ইউক্রেইনকে ৯ হাজার রাউন্ড গোলাবারুদ দিচ্ছে নরওয়ে-ডেনমার্ক
নরওয়ে গোলা সরবরাহ করবে। আর ডেনমার্ক ফিউজ এবং প্রপালেন্ট চার্জ সরবরাহ করবে।
ইউক্রেইনকে অতিরিক্ত ৯ হাজার রাউন্ড গোলাবারুদ দিতে রাজি হয়েছে নরওয়ে এবং ডেনমার্ক।
নরওয়ের প্রতিরক্ষামন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা বলেছে।
নরওয়ে গোলা সরবরাহ করবে। আর ডেনমার্ক ফিউজ এবং প্রপালেন্ট চার্জ সরবরাহ করবে।
নরওয়ে নিজেদের গুদাম থেকেও ৭ হাজার রাউনড গোলা এরই মধ্যে ইউক্রেইনে পাঠিয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
নরওয়ে ইউক্রেইনকে আগেও কয়েক ধরনের গোলাবারুদ দিয়েছিল তার মধ্যেই নতুন করে আরও গোলা সহায়তার খবর এল।
যুদ্ধক্ষেত্রে এই গোলা ইউক্রেইনের জন্য অনেক দরকারি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য তিনি ্এই নেটো সদস্য দেশদুটিকে ধন্যবাদ জানান।
