২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ব্যাপক প্রাণহানিতে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ

প্রলয়ঙ্করী ভূমিকম্প ও সুনামির কারণে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদে সর্বসম্মত শোকপ্রস্তাব গৃহীত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী ভূমিকম্প ও সুনামির কারণে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদে সর্বসম্মত শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। রোববার মাগরিবের নামাজের পর স্পিকার আবদুল হামিদ অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, "জাপানে প্রলয়ঙ্করী ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে বাংলাদেশের জাতীয় সংসদ এই শোক ও সহমর্মিতা প্রকাশ করছে। সর্বসম্মতভাবে সংসদ এই শোকপ্রস্তাব গ্রহণ করেছে।'' ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে জাপানে যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করা হয় এ প্রস্তাবে। সেইসঙ্গে আহতদের প্রতি সমবেদনা জানানো হয়। বাংলাদেশ সরকার ও এর জনগণ সবসময় বন্ধুপ্রতীম জাপানের পাশে আছে ও থাকবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়। গত ১১ মার্চ জাপানে ৮.৯ মাত্রার ভূমিকম্প ও এর ফলে সৃষ্ট সুনামিতে ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১২ হাজারেরও বেশি মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪০ ঘ.