ইসরায়েলে সরকার গঠনে আইজেনকোটকে চেষ্টা করতে বললেন প্রেসিডেন্ট
ইসরায়েলি আরব দলগুলোর নেতারা আইকেজনকোটকেই সবার আগ সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য মনোনীত করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের চেষ্টা করার দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
নির্বাচনে কোনো দল বা জোট পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর সৃষ্ট অচলাবস্থার মধ্যে শনিবার এ পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ধর্মীয়-জাতিয়তাবাদী ডানপন্থি জোট পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারায়। তবে তারপরও তারা পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে সবচেয়ে বড় জোট হিসেবে বিরাজ করছে। এ পরিস্থিতিতে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু ক্ষমতায় থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক প্রধান আইজেনকোট পার্লামেন্টের আরব দলগুলোর সঙ্গে মিলে সরকার গঠন করতে অস্বীকার করেছেন। কিন্তু আরব দলগুলোকে সঙ্গে নিলে পার্লামেন্টে তিনি সহজেই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতেন। তবুও আরব দলগুলোর নেতারা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইকেজনকোটকেই সবার আগ সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য মনোনীত করেছেন আর তাতেই তিনি পার্লামেন্টে সবচেয়ে বেশি সমর্থন লাভ করেছেন।
টাইমস অব ইসরায়েলে জানিয়েছে, প্রেসিডেন্ট হারজগ শনিবার সন্ধ্যায় ঘোষণা করেছেন, তিনি ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব ‘ইয়াশার’ পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটকে দেবেন।
বিস্তারিত আসছে…
