২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইসরায়েলি গোয়েন্দা এজেন্টের’ ফাঁসি কার্যকর করেছে ইরান

ওই ব্যক্তির নাম বা কবে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

‘ইসরায়েলি গোয়েন্দা এজেন্টের’ ফাঁসি কার্যকর করেছে ইরান

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 16 Dec 2023, 08:09 PM

Updated : 16 Dec 2023, 08:39 PM

ইরানের দক্ষিণপূর্বের সিস্তান-বালুচিস্তান প্রদেশে শনিবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্টের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা ।

ইরনার খবরে বলা হয়, “এই ব্যক্তি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখতেন, বিশেষ করে মোসাদের সঙ্গে। তিনি রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করতেন এবং সহযোগীদের সঙ্গে মিলে মোসাদ সহ বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে তথ্য সরবরাহ করতেন।”

ইরনায় ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

ওই ব্যক্তিকে কবে এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটাও পরিষ্কার করে জানানো হয়নি। তবে তার আপিল আবেদন বাতিল হয়ে গেছে বলে ইরনার খবরে জানানো হয়েছে।