২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরায় ট্রাম্পের শপথের দিনের কিছু মুহূর্ত

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানের বিশেষ বিশেষ কিছু মুহুর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন ফটোসাংবাদিকরা।

ক্যামেরায় ট্রাম্পের শপথের দিনের কিছু মুহূর্ত
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2025, 10:28 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিয়েছেন ডনাল্ড ট্রাম্প। সেদিনকার এই অনুষ্ঠানে শপথবাক্য পাঠ, কাগজ সই থেকে শুরু করে নানান কিছুই ঘটেছে।

আর সেসব ঘটনার মধ্য থেকেই বিশেষ বিশেষ কিছু মুহুর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন ফটোসাংবাদিকরা।

তলোয়ার হাতে ট্রাম্প, অনুষ্ঠানে উপস্থিত একেকজনের একেক ভঙ্গিমা, মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের নাচ- এমন অনেক ছোট ছোট মজার সব মুহুর্ত ধরা পড়েছে ক্যামেরায়। তারই কয়েকটি ছবি তুলে ধরেছে রয়টার্স:

শপথের দিন ‘কমান্ডার-ইন-চিফ বল’ শীর্ষক অনুষ্ঠানে তলোয়ার দিয়ে বিশাল একটি কেক কাটছেন ট্রাম্প।

অনুষ্ঠান চলার মধ্যেই বেঘোরে ঘুমোচ্ছে ট্রাম্পের নাতি

শপথ অনুষ্ঠানে উপস্থিত দর্কশ্রোতাদের উদ্দেশ্যে  ট্রাম্পের ছেলে ব্যারনের হাত ইশারা

শপথের পরই ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশ সই করার সময় সেই ফাইলগুলো হাতে ধরে রাখছেন আরেকজন।

ট্রাম্পের অভিষেকের ভাষণের সময় বিপুল করতালির মধ্যে বিষন্ন মুখে বসে আছেন কমলা হ্যারিস

ক্যাপিটল ওয়ান এরিনার ভেতরে কাঁদছেন অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি

শপথের দিন ক্যাপিটল ভবনের ওপর দিয়ে উড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি সাদা মাথার ঈগল

ক্যাপিটল ওয়ান এরিনায় উদ্বোধনী প্যারেডের সময় ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ছেলে বিবেক।

হাত ধরে বল নাচের মঞ্চে প্রবেশ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া

শ্বেতশুভ্র পোশাকে ট্রাম্পের হাতে হাত রেখে মেলানিয়ার নাচ

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বল নাচে অংশ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও তার স্ত্রী উষা চিলুকুরিও।