১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিকিমে আকস্মিক বন্যা, ২৩ সেনা নিখোঁজ

সিকিমের চুংথাম মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 07:53 PM

Updated : 05 Oct 2023, 08:29 PM

ভারতে তুমুল বৃষ্টিতে উত্তর সিকিমের লাচেন উপত্যকার লোনাক লেক উপচে তিস্তা নদীর ঢলে অন্তত ২৩ সেনা জওয়ান নিখোঁজ হয়েছে।

বুধবার এ ঘটনায় তলিয়ে গেছে সেনা সদস্যদের একাধিক গাড়ি। সিকিমের চুংথাম মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এনডিটিভি জানিয়েছে, লেক উপচে আসা পানিতে তিস্তার জলস্তর প্রায় ১৫ থেকে ২০ ফুট বেড়ে গেছে। দু’পাশ ছাপিয়ে আসা পানির তোড়ে সিংতামে সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের তোলা ভিডিওতে রাস্তার একটি বিশাল অংশ ভেসে যেতে দেখা গেছে। দুটো সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ সেনা জওয়ানদের খোঁজ চলছে।

সিকিমের উত্তর ও পূর্ব এলাকায় এর আগে বন্যার সতর্কতা জারি করা হয়েছিল। মঙ্গলবার রাতে সেখানে ভারি বৃষ্টি হয়।

বৃষ্টির পর থেকেই তিস্তা নদীর পানি অনবরত বাড়ছে এবং নিম্নাঞ্চলীয় কয়েকটি এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া দপ্তর।

[সংবাদটি প্রথমে ফেইসবুকে প্রকাশিত হয়েছে ৪ অক্টোবর ২০২৩ তারিখে

https://www.facebook.com/bdnews24/posts/pfbid02nz9AZzWxyKVGUy1a6YjmxL6s9HnNQVo6Bh3cWQSucRWB8KbpzZyLS7CeD4eMSYxql]