২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী। দাবি করলেন, ১৬ ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ দখল করে নেওয়া হবে।

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী

অর্জুন সিং। ছবি: আনন্দবাজার ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 05:59 PM

Updated : 25 Nov 2026, 05:59 PM

ভারত ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশ সম্পর্কে এই বিতর্কিত মন্তব্য করেন।

তিনি বলেন, "আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেব। অনেক হয়েছে; বাংলাদেশ নিয়ে আর কোনও অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা অবশ্যই এর প্রতিশোধ নেব, এতে কোনও সন্দেহ নেই।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই পশ্চিমবঙ্গের মন্ত্রী এমন মন্তব্য করলেন।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে কেবল বন্দি হিসেবে—হাতকড়া পরিয়ে এবং কড়া পাহারার মধ্য দিয়েই দেশে ফিরতে দেওয়া হবে।

২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থী-জনতার গণ-অভ্যুত্থানের মুখে অগাস্টে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।

তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান।

১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস। সেদিনই হাসিনার ফেরার পরিকল্পনার মধ্যে বাংলাদেশে উত্তেজনা ছড়িয়েছে। একাধিক জায়গায় সহিংসতা হচ্ছে। সে বিষয় নিয়েও পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুনকে প্রশ্ন করা হয়েছিল।

তারপরই অর্জুন সিং বলেন, “বাংলাদেশ নিয়ে নেব। ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস আছে। তার মধ্যেই আমরা নিয় নেব।” পরিবহণমন্ত্রীর এই মন্তব্যের পর জল্পনা বেড়েছে। তবে এ প্রসঙ্গে আর কোনও কথা বলেননি অর্জুন।