২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২৫ দমকলকর্মীর চেষ্টায় নিয়ন্ত্রণে লন্ডনের সামারসেট হাউজের আগুন

তবে আগুনে ভবনটির প্রধান প্রধান শিল্প সংগ্রহের কোনও ক্ষতি হয়নি কিংবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

১২৫ দমকলকর্মীর চেষ্টায় নিয়ন্ত্রণে লন্ডনের সামারসেট হাউজের আগুন
ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 18 Aug 2024, 06:22 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

লন্ডনের ঐতিহাসিক ভবন সামারসেট হাউজের আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলকর্মীরা।আগুন নেভাতে প্রায় ১২৫ জন দমকলকর্মী কাজ করেছে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি)। শনিবার দুপুরে সমারসেট হাউজে হঠাৎ করেই আগুন লাগে।  

তবে আগুনে ভবনটিতে সংরক্ষিত মানেট, ভ্যান গগ এবং সেজানের মতো শিল্পীদের প্রধান প্রধান শিল্প সংগ্রহের কোনও ক্ষতি হয়নি।

লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) জানিয়েছে, দুপুরের আগে অ্যালার্ম বাজানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ২৫টি ইঞ্জিন মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

তবে টেমস নদীর তীরে, ওয়াটারলু ব্রিজের পূর্বে অবস্থিত বৃহৎ এই শিল্প সংগশাহালাটির ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না। 

এখানকার কোর্টউল্ড গ্যালারিতে মধ্যযুগ থেকে শুরু করে ২০ শতকের বহু চিত্রকর্ম ও শিল্পকর্ম রয়েছে।

এলএফবির সহকারী কমিশনার কেলি ফস্টার এক সংবাদ সম্মেলনে বলেন, “অগ্নিনির্বাপক কর্মীরা এখনও ভবনটির কয়েক জায়গায় আগুন নেভানোর কাজ করছে।”

তিনি আরও বলেন, ভবনের ছাদ থেকে আগুনের সূত্রপাত। ভবনটি অনেক পুরানো হওয়ার এবং এর নকশা ঠিক রাখতে আগুন নেভানোর সময় বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে অগ্নিনির্বাপক কর্মীদের। 

সমারসেট হাউস ট্রাস্টের পরিচালক জোনাথন রেকি বলেন, ‘ভবনটির অবস্থা সম্পর্কে এখনই মন্তব্য করা সম্ভব নয়।’

তিনি বলেন, যদিও সমারসেট হাউজের প্রধান ভবনটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে কোর্ট উল্ড গ্যালারি রোববার পুনরায় খোলা হবে।

১৫৪৭ সালে সমারসেটের প্রথম ডিউক এ ভবনে বাস করতেন। ১৫৫৮ সালে রানি প্রথম এলিজাবেথ মুকুট পরার আগে এটি তার বাসভবন ছিল।