২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহত উত্তর কোরিয়ার সেনাকে আটক করেছে ইউক্রেইন, দাবি সিউলের

উত্তর কোরিয়ার প্রথম যুদ্ধবন্দি হিসেবে এই সেনা সদস্য ধরা পড়ল বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2024, 01:12 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

ইউক্রেইন যুদ্ধে রুশ বাহিনীকে সমর্থন জানিয়ে উত্তর কোরীয় সেনারা যুদ্ধে অংশ নিয়েছে এমনটাই দাবি করে আসছিল ইউক্রেইন এবং তার মিত্র দেশগুলো। কিন্তু এই দাবি কখনো আমলে নেয়নি রাশিয়া। 

তবে এবার আহত এক উত্তর কোরীয় সেনাকে ইউক্রেইন বন্দি করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। 

গত ডিসেম্বরে পিয়ংইয়ং ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার সমর্থনে সেনা মোতায়েন করার পর উত্তর কোরিয়ার প্রথম যুদ্ধবন্দি হিসেবে এই সেনা সদস্য ধরা পড়ল বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি লিখেছে, টেলিগ্রামে আহত সৈনিকের একটি ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিশ্চিত করা হয়।

কিইভ ও সিউলের মতে, উত্তর কোরিয়া রাশিয়াকে সাহায্য করার জন্য ১০,০০০ এরও বেশি সৈন্য পাঠিয়েছে। যদিও মস্কো এবং পিয়ংইয়ং সেনাদের উপস্থিতি নিশ্চিত করেনি।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, কুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার তিন হাজারেরও বেশি সেনা নিহত বা আহত হয়েছে।