আম্মান, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনব্যবস্থা নিরঙ্কুশ করার অংশ হিসেবে সিরিয়ার নিরাপত্তা রক্ষীরা দেশটির উপকূলীয় শহর থেকে ২০০ জনকে গ্রেপ্তার করেছে।
বেনিয়া থেকে ১০ কিলোমিটার দক্ষিণের আবাসিক এলাকা বাইদা থেকে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সেখানকার এক মানবাধিকার আইনজীবী রয়টার্সকে জানান।
তিনি আরো জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা একটি টেলিভিশনের কর্মীর সামনে গ্রেপ্তারকৃতদের চিৎকার করে বলতে বাধ্য করে, 'আমরা আমাদের আত্মা ও রক্ত তোমার জন্য উৎসর্গ করেছি বাশার'।
সিরিয়ার পুলিশ প্রশাসন যথেষ্ট উন্নত। কিন্তু সে দেশের সরকারব্যবস্থা এখনও আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে। খুব শিগগিরই এ ব্যবস্থা দুর্বল হযে পড়বে।
ফলে পরিস্থিতি আরো রক্তক্ষয়ী হবার সম্ভাবনা রয়েছে বলেও নাম প্রকাশে অনিচ্ছুক ওই আইনজীবী উল্লেখ করেন ।
বাশার আল-আসাদ সিরিয়াকে ইসরায়েলের হাত থেকে রক্ষা করার জন্য নিজেকে যথেষ্ট ক্ষমতাশীল বলে দাবি করেন। সিরিয়ার জনগণ বাশারের প্রতি অনাস্থা প্রকাশ করে পশ্চিমাদের পুনর্বাসন প্রস্তাবে সম্মত হয়েছে।
এ কারণে সংস্কারের নামে বাশারের কর্মীরা নিরস্ত্র প্রতিবাদীদের হত্যা করছে।
সিরিয়াবাসী এ দুর্নীতির অবসান এবং তা থেকে মুক্তি চায়।
আন্দোলনকারীরা জানান মঙ্গলবার সিরিয়ার গোয়েন্দা পুলিশ ও সেনাকর্মকর্তারা বাইদা শহরটি ঘিরে ফেলে এবং বাড়ি বাড়ি ঢুকে গ্রেপ্তার অভিযান চালায়। এ থেকে প্রবীণরাও রেহাই পাননি।
সেখানে গুলির শব্দও শোনা গেছে এবং এতে একজন নিহত হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।
গত সপ্তাহে বেনিয়াতে বর্তমান প্রেসিডেন্টের শাসনব্যবস্থার পরিবর্তন চেয়ে বাইদাবাসী একটি প্রচারণায় অংশ নেয়ার কারণে বাইদা শহরকে লক্ষ্যে পরিণত করা হয়েছে বলে তারা দাবি করেন।
বেনিয়ার নিকটবর্তী এলাকার এক ইমাম শেখ আনাস জানান, বাইদাবাসীর বিরাট অংশ নিরস্ত্র এবং তাদের এই অহিংস আন্দোলনের জন্যই মূল্য দিতে হয়েছে।
প্রেসিডেন্ট বাশারের অনুগত একজন কর্মী আল-শাব্বিহা রোববার বেনিয়ায় চারজনকে হত্যা করেছে বলে একজন মানবাধিকারকর্মী জানিয়েছেন।
দীর্ঘ ৪৮ বছরের বার্থ পার্টির স্বৈরশাসন অবসানের বিরুদ্ধে সিরিয়ায় আন্দোলন চলছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় জর্ডান সীমান্তবর্তী শহর দেরা, রাজধানী দমেস্কর শহরতলী পর্যন্ত এবং উত্তরপূর্ব উপকূল এলাকায় এ আন্দোলন ছড়িয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৫০০ ঘ.
bdnews24