২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন: চীনে অতিবৃষ্টির কারণ কি লকডাউন?

ভাইরাস ঠেকাতে জারি করা কঠোর লকডাউন যে চীনে বায়ু দূষণের মাত্রা রাতারাতি কমিয়ে এনেছে, সে কথা জানা গিয়েছিল আগেই; বিজ্ঞানীরা এখন বলছেন, কার্বন গ্যাস নিঃসরণে বিশ্বে শীর্ষে থাকা এ দেশে ২০২০ সালে রেকর্ড বৃষ্টিপাতের পেছনেও ওই বিধিনিষেধ বড় ভূমিকা রেখেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 09:50 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

আন্তর্জাতিক একদল গবেষক বলছেন, গ্রিনহাউস গ্যাস ও বাতাসে ভাসমান ছোট বস্তুকণা বা অ্যারোসলের নিঃসরণ কমে আসার কারণেই বৃষ্টির তীব্রতা বেড়েছে চীনে।

বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, বিশ্বের সবচেয়ে জনবহুল এ দেশে গত গ্রীষ্মে ভারি বৃষ্টিপাতের কারণে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে; ঘর-বাড়ি থেকে সরিয়ে নিতে হয়েছে লাখ লাখ মানুষকে।

অবশ্য বাতাসে ক্ষতিকারক গ্যাসের নিঃসরণ কমে আসার প্রবণতা দীর্ঘ মেয়াদে অব্যাহত থাকলে এমন বৈরী বৃষ্টিপাতের ঘটনার পুনরাবৃত্তি ঘটনার সম্ভাবনা কম।

বিশ্ববাসীর করোনাভাইরাস নিয়ে যুঝতে থাকার মধ্যেই ২০২০ সালে জুন-জুলাই মাসে চীনের পূর্বাঞ্চলে একাধিক এলাকাসহ দেশটির বিশাল অঞ্চলজুড়ে তুমুল বৃষ্টিপাতের পর বন্যা দেখা দেয়।

গবেষকরা বলছেন, গ্রীষ্মে এমন অস্বাভাবিক বর্ষণের প্রায় এক-তৃতীয়াংশের পেছনে মূল কারণ হল বাতাসে ক্ষতিকারণ গ্যাসের নিঃসরণ কমে আসা।

২০২১ সালের জুলাই মাসেও টানা কয়েকদিনের বর্ষণে ৬১৭ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় চীনে; যাকে আবহাওয়াবিদরা এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত বলছেন।

১৯৬১ সালের পর মহামারীর এই সময়েই ইয়াংসি নদীর তীরবর্তী অঞ্চলে লাগাতার এমন ভারি বৃষ্টিপাত দেখা গেল। জুন-জুলাই মাসে ইয়াংসির নদীর পানি যে উচ্চতায় পৌঁছেছিল, তা আগের ৪১ বছরের গড়ের তুলনায় ৭৯ শতাংশ বেশি।

চীনে তুমুল বৃষ্টিতে ব্যাপক বন্যা, ১৪০ মৃত্যুর আশঙ্কা

‘সহস্র বছরের’ সর্বোচ্চ বৃষ্টিতে চীনে জলাবদ্ধতা, ১২ মৃত্যু  

বিবিসি লিখেছে, এমন নাজুক পরিস্থিতির কারণ খতিয়ে দেখতে একাধিক বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। এর কোনো কোনোটিতে ভারত মহাসাগরের চরম আবহাওয়াকে দায়ী করা হয়েছিল চীনের বর্ষণের জন্য।   

কিন্তু এখন আন্তর্জাতিক ওই গবেষণা দল তাদের নতুন ধারণা নিয়ে হাজির হয়েছে। তাদের ভাষ্যে, লকডাউনের সময় বিশ্বে যে লকডাউন পরিস্থিতি ছিল, তাতে কমেছে কার্বন নিঃসরণ। আর সে কারণেই বেড়ে গেছে বৃষ্টিপাত।

গবেষকরা বলছেন, গত চার দশকে গরম কালে চীনের পূর্ব ও মধ্যাঞ্চলে বাতাসে অ্যারোসলের উপস্থিতি বেড়ে যাওয়ার কারণে আশঙ্কাজনক হারে কমে এসেছিল বৃষ্টিপাত।  

এ ধরনের বস্তুকণা, যা কয়লা পোড়ানো থেকেও ছড়াতে পারে, সামান্য বৃষ্টিপাত ঘটিয়ে বড়সর ঝড়ের সৃষ্টিকে কমিয়ে আনে।  

লকডাউনে ‘প্রকৃতির মেরামত’ ঘিরে নতুন শুরুর আশা  

লকডাউন: বায়ুমানে সীমিত স্বস্তি  

লকডাউনের স্বস্তি মুছে ঢাকার বাতাসে বাড়ছে বিষ  

নতুন এই গবেষণা বলছে, ২০২০ সালে পরিবেশে এমন বস্তুকণার অনুপস্থিতির সঙ্গে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমে আসার ঘটনা এবার একেবারে উল্টো প্রভাব ফেলেছে; বাড়িয়ে তুলেছে ভারী বর্ষণ।

বিবিসি লিখেছে, যে ধারাবাহিক ঘটনাপ্রবাহের যোগসূত্র মিলিয়ে বিজ্ঞানীরা লকডাউনকে বন্যা পরিস্থিতির কারণ হিসেবে দেখাচ্ছেন, বিষয়টা ব্যাখ্যা করা কিছুটা জটিল।

এসব গবেষণার প্রধান চীনের নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ইয়াং ইয়াং বলেন, “একদিকে অ্যরোসল কণার উপস্থিতি কমে আসায় ভূখণ্ড উত্তপ্ত হয়ে উঠছিল, অন্যদিকে গ্রিনহাউজ গ্যাস কমে আসায় সাগরের তাপমাত্রা বাড়ছিল। তাতে গত গ্রীষ্মে ভূখণ্ড আর সাগরের তাপমাত্রার পার্থক্য বাড়ছিল।

”তাতে করে দক্ষিণ চীন ও ফিলিপিন্সে সমুদ্রচাপ ও বাতাস ঘণীভূত হয়ে আর্দ্রতা বাড়িয়ে তুলেছিল চীনের পূর্বাঞ্চলে, যা শেষে বৃষ্টি হয়ে ঝরে পড়ে।”

শীতের শুরুতেই ঢাকা ধুলায় ধূসর  

ভারতে ফিরে আসা বায়ুদূষণে কোভিড বিপর্যয়ের আশঙ্কা  

২০২০ সালে ঢাকায় বায়ু দূষণ বেড়েছে ১০.২%  

ঢাকায় বায়ু দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: মেয়র তাপস  

বিশ্বের সব রাষ্ট্রই চাইছে পৃথিবীকে উষ্ণ করে তোলা গ্যাস আর অ্যারোসলের নিঃসরণ কমাতে। এ কারণে জীবাশ্ম জ্বালানি থেকে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে।

এটাও কি ২০২০ সালে চীনের ওই অতিবৃষ্টি ও বন্যার মত অভিজ্ঞতার মুখে ফেলতে পারে আবার?  

অধ্যাপক ইয়াং বলছেন, “এটা খুব ভালো প্রশ্ন।”

বিষয়টি ব্যাখ্যা করতে নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশ পাওয়া ওই প্রতিবেদনের প্রধান লেখক অধ্যাপক ইয়াং ইয়াং বলেন, ”কোভিড মহামারী দেখা দেওয়ার গোড়া থেকে গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ নাটকীয়ভাবে কমতে শুরু করে। এতে জলবায়ু নিজস্ব পরিমণ্ডল খুব দ্রুত পরিবর্তনের মুখে পড়ে।

“তবে কার্বন গ্যাসের নিঃসরণ কমিয়ে আনার গতি যদি ধীর হয়, জলবায়ুতে তার প্রভাবও অনেকটাই ভিন্ন হবে।”