২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিন সাইবার বিশেষজ্ঞের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ রাশিয়ার

যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার জন্য এফএসবি গোয়েন্দা সংস্থার সাবেক দুই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং একটি সফটঅয়্যার ফার্মের আরেকজন বিশেষজ্ঞের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনেছে রাশিয়া। এক আইনজীবী একথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 10:31 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

রাশিয়ার গোয়েন্দা বিভাগের সাবেক দুই বিশেষজ্ঞ হচ্ছেন সের্গেই মিখাইলোভ এবং  দিমিত্রি ডকুচাইয়েভ। আর অ্যান্টিভাইরাস সফটওয়্যার ফার্ম ক্যাসপারস্কির বিশেষজ্ঞ হচ্ছেন, রুসলান স্টয়ানভ।

অভিযুক্তরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ে জড়িত থেকে থাকতে পারেন বলে কয়েকটি রিপোর্টে সন্দেহ প্রকাশ করা হলেও ক্রেমলিন এমন সম্ভাবনা নাকচ করেছে।

এখন পর্যন্ত অভিযোগের ব্যাপারে বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।