২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মাটিসের দক্ষিণ কোরিয়া সফর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন  প্রতিরক্ষামন্ত্রী  হিসাবে প্রথম দক্ষিণ কোরিয়া সফর করছেন জেমস মাটিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 10:08 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার করার কথা বলেছেন তিনি।

দুই দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় গেছেন মাটিস।

উত্তর কোরিয়া নতুন করে আরও একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন খবরের মধ্যে পেন্টাগন প্রধান হিসেবে মাটিস এ বিদেশ সফর করছেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওয়াং কিও-আহন এর সঙ্গে বৈঠকে দুই মিত্র দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন মাটিস।

সিউলে প্রেসিডেন্ট ওয়াং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আপনার দেশ ও আমার দেশের উপর বাস্তবেই যে হুমকি রয়েছে এখন আমাদের সেগুলো মোকাবেলা করতে হবে। আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে দাঁড়াব এবং সেগুলো একসঙ্গে মোকাবেলা করব।”

দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই অভিশংসিত হলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন ওয়াং।

উত্তর কোরিয়া নিয়মিতই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেয়।

দক্ষিণ কোরিয়া থেকে মাটিসের জাপান যাওয়ার কথা রয়েছে।