২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে চীনের শক্তিপ্রদর্শন

১০টির বেশি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 09:38 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমলের সূচনায় এ পরীক্ষা চালিয়ে নিজেদের পারমাণবিক শক্তিমত্তাই জানান দিয়েছে চীন।

বাণিজ্য ঘটতি থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোতে চীনের সামরিকায়ণসহ নানা বিষয়েই বেইজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প । আর এর পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রেকে সামরিক শক্তি প্রদর্শনে তৎপর হয়ে উঠেছে চীন।

এনডিটিভি’র খবরে বলা হয়, গত মাসে ডিএফ-৫সি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় চীন। যেটি থেকে আলাদা আলাদা ভাবে কয়েকটি লক্ষ্য বস্তুতে আঘাত হানা যায়।

যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজ ওয়েব সাইট ওয়াশিংটন ফ্রি বেকন এর প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ১০টি ডামি ওয়ারহেড বহনকারী ডংফেং-৫সি ক্ষেপণাস্ত্রটি শানঝি প্রদেশের তাইউয়ান স্পেস লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এবং সেটি চীনের পশ্চিমাঞ্চলের একটি মরুভূমিতে গিয়ে পড়ে।

চীনের আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন রূপ ডিএফ-৫। ১৯৮০’র দশকে চীন প্রথমবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র চারূ করে।