২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দম বিরিয়ানি থেকে কুলফি, মোদীর শপথের পর আর যা ছিল নৈশভোজে

চরম গরম পড়েছে। সেকথা মাথায় রেখেই ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের পর আয়োজিত নৈশভোজের তালিকা তৈরি করা হয়।

দম বিরিয়ানি থেকে কুলফি, মোদীর শপথের পর আর যা ছিল নৈশভোজে
ছবি: এক্স/এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 10:13 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে শপথ নিয়েছেন আরও বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। অনুষ্ঠানের পরই তাদের সবার জন্য ভোজসভার আয়োজন করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি জেপি নড্ডা।

এনডিটিভি জানায়, রাজস্থানের বিশেষ সব্জি, দম বিরিয়ানি থেকে মটকা কুলফি- এ সব পদ দিয়েই রোববার নৈশভোজ সেরেছেন নরেন্দ্র মোদী ও  তার নতুন মন্ত্রিসভার সদস্যরাসহ এনডিএ’র নবনির্বাচিত সাংসদরা।

চরম গরম পড়েছে। সেকথা মাথায় রেখেই কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের পর আয়োজিত নৈশভোজের খাবারের পদের তালিকা তৈরি করা হয়।

খাবারের পদের তালিকায় আরও আছে রিফ্রেশিং জুস এবং শেক, স্টাফড লিচু, আম ক্রিম, রাইতা, মশলা আর সুগন্ধযুক্ত ভেষজ দিয়ে তৈরি সিদ্ধ চালের একটি পদ, পাঁচ ধরনের রুটি। যারা বাজরা পছন্দ করেন, তাদের মেনুতে আছে বাজরা খিচুড়ি।

পাঁচ ধরনের জুস, তিন ধরনের রাইতা, দই- এইসব খাবার অতিথিদেরকে গরমে স্বস্তি দেবে। হজমে সহায়ক হবে। ডেজার্টপ্রিয়দেরও নিরাশ করছে না এই ভোজ। থাকছে, আট ধরনের ডেজার্ট। এছাড়াও থাকছে সাদা রসমালাই, চার ধরনের ঘেওয়ার একটি ঐতিহ্যবাহী রাজস্থানি মিষ্টি।

বিভিন্ন বিষয় মাথায় রেখে তৈরি করা এ নৈশভোজ ভারতের সমৃদ্ধ রন্ধনশৈলীর বৈশিষ্ট্যর প্রতিফলন ঘটাবে। তাছাড়া, ভারতের রাজনৈতিক সংষ্কৃতিতে আতিথেয়তা এবং ঐতিহ্যের গুরুত্বও তুলে ধরবে।