জার্মানির মিউনিখে মালবাহী ২ ট্রেনের সংঘর্ষে নিহত ১
জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহরটির পুলিশের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
জার্মানির মিউনিখ শহরে এক সেতুর ওপর দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের ফলে দুটি বগি লাইনচ্যুত হয়ে নিচের রাস্তায় আছড়ে পড়ে।
শনিবার স্থানীয় সময় দুপুররাতে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় পুলিশের বরাতে জানিয়েছে রয়টার্স।
জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহরটির পুলিশের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, মিউনিখের উত্তরাঞ্চলীয় জেলা মিলবার্টস্হোফেনে রাত ১টা ৪০ মিনিটের দিকে জরুরি পরিষেবা এই দুর্ঘটনার খবর পায়, এরপর প্রায় ৬০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে গিয়ে হাজির হয়।
গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, লাইনচ্যুত বগি দুটি রাস্তার ডিভাইডারের দুই পাশে মুখ থুবড়ে পড়ে আছে।
