১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে: উপদেষ্টা তিতুমীর

দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটে আশ্রয়শিবিরের তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ কমছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা। ব্র্যাকের গবেষণায় উঠে এসেছে, রোহিঙ্গা তরুণদের প্রায় অর্ধেক পড়াশোনা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নন। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত এক নীতি সংলাপে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের প্রভাব ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন সরকারের প্রতিনিধি, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।

জুবায়ের আহমেদ জুবায়ের আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 09:01 PM

Updated : 19 Nov 2026, 09:01 PM