১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইউনূসের কোনো ক্ষতি হয়নি, বলছেন তার সফরসঙ্গী

যুক্তরাষ্ট্রে সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ‘হেনস্তার’ পর তার সফরসঙ্গী লামিয়া মোরশেদ বলেছেন, “স্যারের কোনো ক্ষতি হয়নি।” মঙ্গলবার দুপুর ৩টার দিকে এক ফেইসবুক পোস্টে তিনি এ কথা বলেন। সোমবার মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে নেমেই স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এসময় তার সঙ্গে ছিলেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 09:46 PM

Updated : 13 Oct 2026, 09:46 PM