প্রাণের বিবর্তন নিয়ে যেসব ধাঁধা এখনও মানুষকে ঘোল খাইয়ে আসছে, তার মধ্যে ‘মুরগি না ডিম? কোনটা আগে এসেছে’ এই প্রশ্নই সম্ভবত সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে। পণ্ডিত থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থী, সবাই এই প্রশ্নে থমকে যেত। বিজ্ঞানীরা সম্ভবত এবার এর উত্তর খুঁজে পেয়েছেন।