নির্বাচন যখন করলে জনমতের প্রতিফলন ঘটবে, তখনই হওয়া উচিত: আলী রীয়াজ
নির্বাচন যখন করলে জনমতের প্রতিফলন ঘটবে, তখনই হওয়া উচিত বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। তিনি বলেছেন, সংস্কার প্রশ্নে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে, সেগুলো যে নির্বাচিত সরকারও বাস্তবায়ন করবে, সেই প্রতিশ্রুতি ও নিশ্চয়তা তাদের দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউটে’ অতিথি হয়ে এসে নির্বাচন, সংস্কার, সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, রাজনৈতিক দলগুলোর অবস্থান, এনসিসির লক্ষ্য, সংসদের মেয়াদসহ ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি নিয়ে খোলামেলা কথা বলেছেন। চব্বিশের গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা যারা বলেন, তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে আলী রীয়াজ বলেছেন, একাত্তর ‘সমস্ত কিছুর ঊর্ধ্বে’।

বিডিনিউজ২৪ | জি এম মোস্তাফিজুল আলম | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ০৩:২৮, ১৫ মে ২০২৫ | আপডেট: ১২:৫৩, ১০ সেপ্টেম্বর ২০২৬