শেরপুরে শীতে ডায়রিয়ার প্রকোপ, রোগী বাড়ছে জেলা সদর হাসপাতালে
শেরপুরে শীতের তীব্রতার কারণে জেলা সদর হাসপাতালে ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত সমস্যার রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গত এক সপ্তাহে দুই শতাধিক রোগী ভর্তি হয়েছেন; তাদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষের সংখ্যা বেশি।