ওপেনএআইকে দেওয়া নিষেধাজ্ঞা ইতালি তুলে নেবে, যদি…
ওপেনএআইকে বিভিন্ন ‘সহজে প্রবেশযোগ্য’ টুল বানাতে হবে যাতে সেবার বাইরে থাকা ব্যবহারকারী নিজের ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণে আপত্তি জানানোর সুযোগ পান।
এআই চ্যাটবট চ্যাটজিপিটি’র ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপের একটি তালিকা প্রকাশ করেছে ইতালির ডেটা সুরক্ষা বিষয়ক সংস্থা যা নির্মাতা কোম্পানি ওপেনএআইকে বাস্তবায়ন করতে হবে এপ্রিলের মধ্যে।
"ওপেনএআইকে একটি খসড়া বানাতে হবে। আর নিজস্ব ওয়েবসাইটে ডেটা সংশ্লিষ্ট বিষয়গুলোর জন্য প্রদত্ত বিভিন্ন অধিকারের পাশাপাশি চ্যাটজিপিটি পরিচালনায় প্রয়োজনীয় ডেটা প্রক্রিয়ার ব্যবস্থা ও যুক্তি বর্ণনা করে, এমন এক তথ্য বিজ্ঞপ্তি বানাতে হবে।” -- গারান্তের এমন একটি ঘোষণার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
পাশাপাশি, ইতালীয় ব্যবহারকারীদের অবশ্যই কথিত নোটিশ দেখাতে হবে ও নিবন্ধন শেষ হওয়ার আগে ঘোষণা দিতে হবে যে তাদের বয়স ১৮ বছরের বেশি। আর সেপ্টেম্বরের শেষ নাগাদ ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ফিল্টার করতে কোম্পানিকে সাইটের মধ্যে একটি বয়স নির্ধারণের ব্যবস্থা রাখার শর্তও রয়েছে।
বুধবারের ঘোষণায় গারান্তে আরও দাবি করছে, কোম্পানিকে বিভিন্ন ‘সহজে প্রবেশযোগ্য’ টুল বানাতে হবে যাতে সেবার বাইরে থাকা ব্যবহারকারী নিজের ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণে আপত্তি জানানোর সুযোগ পান।
“ডেটা প্রক্রিয়াকরণের জন্য বৈধ স্বার্থকে আইনি ভিত্তি হিসাবে বেছে নিলে ব্যবহারকারীদেরও একই অধিকার দিতে হবে।”
অবশেষে, ওপেনএআইক অবশ্যই ৩১ মে’র মধ্যে ‘রেডিও, টিভি, সংবাদপত্র ও ইন্টারনেটের মাধ্যমে’ এমন বিজ্ঞাপনী প্রচারণা চালাতে হবে, যা জনসাধারণকে ডেটা সংগ্রহের পদ্ধতি ও ইতালীয়দের ব্যক্তিগত তথ্য কীভাবে কোম্পানির অ্যালগরিদমের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে, সে সম্পর্কে অবহিত করবে। সব মিলিয়ে দেশটির নিয়ন্ত্রক সংস্থা বাড়তি জরিমানা কার্যকরের আগে এই সমস্যা সমাধানের জন্য কেবল ১৮ দিন হাতে পাবে ওপেনএআই।
