স্টারশিপের প্রথম ‘লঞ্চ রিহার্সল’ এ মাসেই করবে স্পেসএক্স
গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত নিজস্ব ‘বোকা চিকা’ ফ্যাসিলিটি থেকে এই ‘সুপার হেভি-লিফট’ রকেটের কয়েকটি নতুন ছবি টুইট করেছে বাণিজ্যিক রকেট কোম্পানিটি।
শীঘ্রই স্টারশিপের প্রথম উৎক্ষেপণ পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে স্পেসএক্স।
গেল বৃহস্পতিবার যুক্ত্ররাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত নিজস্ব ‘বোকা চিকা’ ফ্যাসিলিটি থেকে এই ‘সুপার হেভি-লিফট’ রকেটের কয়েকটি নতুন ছবি টুইট করেছে ইলন মাস্ক মালিকানাধীন বাণিজ্যিক রকেট কোম্পানিটি।
“গোটা স্টারশিপ স্টারবেইজে (ঘাঁটিতে) স্ট্যাক হয়েছে।” --ছবির সঙ্গে লিখেছে স্পেসএক্স।
“স্টারশিপের প্রথম সমন্বিত উৎক্ষেপণ পরীক্ষার পর আগামী সপ্তাহেই ‘লঞ্চ রিহার্সাল’-এ পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে দলটি --আর পরের সপ্তাহে এটি দময়সূচীর প্রস্তাব দিয়েছেন মাস্ক।
“স্টারশিপে সবকিছু স্তুপ করা হয়েছে। আর নিয়ন্ত্রকদের অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহে এটি উৎক্ষেপণের জন্য প্রস্তুত হবে।” --টুইটারে বলেন তিনি।
প্রায় দুই বছর ধরে বেশ কয়েকবার পিছিয়েছে কক্ষপথে স্টারশিপের প্রথম যাত্রার তারিখ। ফেব্রুয়ারির শুরুতে স্পেসএক্স সফলভাবে রকেটের সর্বপ্রথম জ্বালানী পরীক্ষা চালানোর পর মাস্ক বলেন, বাকি পরীক্ষাগুলো ভালো ফলাফল দেখালে কোম্পানি মার্চে স্টারশিপ উৎক্ষেপণের চেষ্টা চালাবে।
কিছুদিন পর রকেটের প্রথম ধাপে থাকা ৩৩টি র্যাপ্টর ইঞ্জিন জ্বালানোর প্রচেষ্টা চালায় স্পেসএক্স, যা কোম্পানিটি এর আগে কখনই করেনি। স্টারশিপের প্রথম যাত্রার জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে, সময় শেষ হওয়ার আগেই এর দুটি ইঞ্জিন ব্যর্থ হওয়ায় রকেটটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
