১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গুগল ড্রাইভে ডার্ক মোড ব্যবহার করবেন যেভাবে

এ বছরের এপ্রিলে ড্রাইভ অ্যাপের ওয়েব সংস্করণে ডার্ক মোডের অপশন চালু করে সার্চ জায়ান্ট গুগল। তবে, প্রাথমিকভাবে ফিচারটি সব ব্যবহারকারীর জন্য চালু ছিল না।

গুগল ড্রাইভে ডার্ক মোড ব্যবহার করবেন যেভাবে
ছবি: গুগল ওয়ার্কস্পেস

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:08 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

অ্যান্ড্রয়েডে গুগলের বেশিরভাগ অ্যাপে ডার্ক মোড থাকলেও ওয়েব সংস্করণের শুধু কয়েকটি অ্যাপেই এ থিম রয়েছে। এসব অ্যাপের মধ্যে সম্প্রতি যোগ হয়েছে  গুগল ড্রাইভ।

সব মোবাইল ও ডেস্কটপেই গুগল ড্রাইভের ডার্ক মোড চালু করা যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে গুগল ড্রাইভের ডার্ক মোড চালু করবেন।

ওয়েব সংস্করণে

১. ডেস্কটপের ব্রাউজার থেকে গুগল ড্রাইভ চালু করুন।

২. স্ক্রিনের ওপরে ডান কোণা থেকে ‘সেটিংস’ আইকনে ক্লিক করুন।

৩. ড্রপ ডাউন মেনু থেকে ‘সেটিংস’ অপশনটি বেছে নিন।

৪. নিচে স্ক্রল করে ‘অ্যাপিয়ারেন্স’ অপশনে যান।

৫. এবার ‘ডার্ক’ অপশনটি সিলেক্ট করুন।

এ পদক্ষেটি ক্রমবুকের ক্ষেত্রেও কাজ করবে বলে উল্লেখ করেছে অ্যান্ড্রয়েড পুলিস।

অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে

১. ফোনে গুগল ড্রাইভ অ্যাপটি চালু করুন।

২. স্ক্রিনের ওপর দিকে বাম কোণায় মেনু বাটনে চাপ দিন।

৩. ‘সেটিংস’ অপশনে চাপ দিন।

৪. ‘থিম’ নামের হেডিংয়ের নিচে ‘চুজ থিম’ অপশনে ক্লিক করুন।

৫. ‘ডার্ক’ অপশনে ট্যাপ করুন।

আইফোনে গুগল ড্রাইভ অ্যাপে ডার্ক মোডের অপশন খুঁজে না পেলে, ফোনের সিস্টেম থিম ‘ডার্ক মোড’-এ পরিবর্তন করে তারপর চেষ্টা করুন।

ডার্ক মোড চালু না হলে কী করবেন?

২০২৪ সালের এপ্রিলে ড্রাইভ অ্যাপের ওয়েব সংস্করণে ডার্ক মোডের অপশন চালু করে গুগল। তবে, প্রাথমিকভাবে ফিচারটি সব ব্যবহারকারীর জন্য চালু ছিল না।

যদি ডেস্কটপে ডার্ক মোড চালু করার অপশনটি দেখতে না পান, তবে ব্রাউজারে ডার্ক মোডের এক্সটেনশন ইনস্টল করে দেখুন।

অ্যান্ড্রয়েড ও আইওএসে ডার্ক মোড অনেকদিন ধরেই চালু রয়েছে। এ ক্ষেত্রে, কেউ যদি ডার্ক মোড খুঁজে না পেলে গুগল ড্রাইভ অ্যাপটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করুন, এটি কোনো বাগের কারণে হতে পারে।