১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কনটেন্ট নির্মাদের জন্য ‘ইনবক্স ম্যানেজমেন্ট’ টুল আনল ইনস্টাগ্রাম

এসব টুল কেবল সেইসব জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের জন্য যাদের ফলোয়ার সংখ্যা এক লাখের বেশি। সাধারণ ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের এখনকার ইনবক্সেই চলতে হবে।

কনটেন্ট নির্মাদের জন্য ‘ইনবক্স ম্যানেজমেন্ট’ টুল আনল ইনস্টাগ্রাম
জনপ্রিয় কনটেন্ট নির্মাতারা প্রতিদিন শত শত মেসেজ পান। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 08:21 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

কনটেন্ট নির্মাতা বা ইনফ্লুয়েন্সাররা যাতে অসংখ্য মেসেজ ও রিকোয়েস্ট বা অনুরোধ সহজেই সামলাতে পারেন এজন্য নতুন কয়েকটি ইনবক্স ম্যানেজমেন্ট টুল চালু করেছে ইনস্টাগ্রাম।

এসব নতুন টুলের মধ্যে রয়েছে ‘মাল্টি-সিলেক্ট’ ফিল্টার টুল, যা ব্যবহারকারীদের বিভিন্ন মেসেজ ফিল্টার করতে সাহায্য করবে। যাতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মেসেজ সহজে খুঁজে পাওয়া যায়।

জনপ্রিয় কনটেন্ট নির্মাতারা প্রতিদিন শত শত মেসেজ পান। এ টুলটির মাধ্যমে নির্মাতারা যে কোনও ফিল্টার যোগ করতে, সম্পাদনা করতে বা মুছে ফেলতে পারবেন, যা তাদের জন্য উপকারী হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

বর্তমানে প্লাটফর্মটিতে নতুন একটি অপশনও যোগ করেছে ইনস্টাগ্রাম, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজের মতো শর্টকাট তৈরি করতে পারবেন, যা বারবার খোলা হয় এমন বিভিন্ন মেসেজ ফোল্ডারকে অগ্রাধিকার দেবে।

এ নতুন অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা ‘নিজেদের পছন্দ অনুসারে’ নতুন ফোল্ডার তৈরি করতে পারবেন। এসব ফোল্ডারকে তারা সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজ ধরন অনুসারেও সাজাতে পারবেন।

কোম্পানিটি বলেছে, এসব টুল ‘কনটেন্ট নির্মাতাদের কাজের এমন ধারা গড়তে সাহায্য করবে, যা তাদের জন্য উপযোগী হবে এবং এর ফলে আরও স্বাধীনভাবে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে পারবেন’ তারা।

এসব টুল কেবল সেইসব জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের জন্য যাদের ফলোয়ার সংখ্যা এক লাখের বেশি। সাধারণ ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের এখনকার ইনবক্সেই চলতে হবে।

তবে ইনস্টাগ্রাম বলেছে, প্রফেশনাল অ্যাকাউন্ট থাকলেও এ ফিচারটি ব্যবহার করা যাবে।

সম্প্রতি সাধারণ ব্যবহারকারীদের জন্যও কিছু নতুন ফিচার যোগ করেছে প্ল্যাটফর্মটি। 

যার মধ্যে রয়েছে, বিতর্কিত নতুন ম্যাপ ফিচার, যা দিয়ে ব্যবহারকারীরা তাদের বন্ধুদের অবস্থান ট্র্যাক করতে পারেন এবং একটি টুল, যার মাধ্যমে ইনস্টাগ্রামের সব রকম রেকমেন্ডেশন একসঙ্গে রিসেট করা যাবে।