২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওএস ভিডিও কলে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা হোয়াটসঅ্যাপের

অন্যান্য প্ল্যাটফর্মের ‘পিআইপি’ মোডের মতোই, অন্য কোনো অ্যাপ খুঁজে দেখার সময় ব্যবহারকারীর ভিডিও কল ‘মিনিমাইজ’ করবে হোয়াটসঅ্যাপ।

আইওএস ভিডিও কলে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা হোয়াটসঅ্যাপের

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 07:41 PM

Updated : 19 Feb 2023, 07:41 PM

আইওএস অপারেটিং সিস্টেমে বিশেষ এক আপডেট এনেছে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। ফলে, এর ভিডিও কলে মিলবে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা।

মেসেজিং সেবাটির ‘২৩.৩.৭৭’ সংস্করণে পিকচার-ইন-পিকচার নামে পরিচিত ফিচারটি যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ‘৯টু৫ম্যাক’। মেটা মালিকানাধীন মেসেজিং সেবাটির আইওএস সংস্করণের ব্যবহারকারীরা বেশ কিছু সময় ধরে ফিচারটি চালুর অনুরোধ জানিয়ে আসছেন।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের শেষে নতুন এই ফিচারের পরীক্ষা শুরু করে কোম্পানিটি।

অন্যান্য প্ল্যাটফর্মের ‘পিআইপি’ মোডের মতোই, অন্য কোনো অ্যাপ খুঁজে দেখার সময় ব্যবহারকারীর ভিডিও কল ‘মিনিমাইজ’ করবে হোয়াটসঅ্যাপ। ফলে, সেবায় ভিডিও চ্যাটিং চলাকালীন ‘মাল্টিটাস্ক’ করার সুযোগ পাওয়া যাবে।

যেসব ব্যবহারকারীর কাছে ফিচারটি এখনও পৌঁছায়নি, তাদের জন্য আসন্ন সপ্তাহগুলোয় হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেটে এই ‘পিআইপি’ ফিচারের পাশাপাশি অন্যান্য সুবিধা আত্মপ্রকাশের কথা জানিয়েছে মেটা।

অন্যান্য ফিচারের মধ্যে নতুন এই আপডেটে ব্যবহারকারীর অ্যাপ থেকে পাঠানো বিভিন্ন ডকুমেন্টে ক্যাপশন যুক্ত করার সুবিধা মিলবে। পাশাপাশি, গ্রুপ চ্যাটিংয়ের বিভিন্ন সেটিংয়েও পরিবর্তন এনেছে মেটা। এর ফলে, বিভিন্ন চ্যাটিং গ্রুপের কার্যক্রম ভালভাবে বর্ণনার উদ্দেশ্যে তুলনামূলক দীর্ঘ বিষয় ও বিবরণী যোগ করার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া, ব্যবহারকারীর প্রোফাইল ফটো ও স্টিকার হিসেবে ব্যবহারের জন্যেও নতুন অপশন চালু করেছে মেসেজিং সেবাটি।