২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল ব্যাংকের মুনাফা কমেছে

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 09:20 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি এই ব্যাংকটির মুনাফা কমেছে প্রায় ৬৯ শতাংশ।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এপ্রিল-জুন সময়ের প্রকাশিত অনিরীক্ষিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই প্রান্তিকে প্রতিষ্ঠানটি তাদের প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ২৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৮৪ পয়সা। মুনাফা কমার হার প্রায় ৬৯ শতাংশ।

এর আগে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৭টি তাদের মুনাফা প্রকাশ করে। এ নিয়ে মোট ২৮টি ব্যাংক মুনাফার তথ্য প্রকাশ করল।

মুনাফা বেড়েছে জিএসপি ফাইন্যান্সের

জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের চেয়ে বেড়েছে।

এপ্রিল-জুন প্রান্তিকে এসে কোম্পানিটি প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৬৯ পয়সা, আগের বছর একই সময় তাদের মুনাফা ছিল ৪৮ পয়সা। এসময়ে মুনাফা বেড়েছে প্রায় ৪৪ শতাংশ।

এর আগে তালিকাভুক্ত ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২১টি তাদের মুনাফা প্রকাশ করে। এ নিয়ে মোট ২২টি আর্থিক প্রতিষ্ঠান মুনাফার তথ্য প্রকাশ করল।

পুরনো খবর:

৮ ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
১৩ ব্যাংকের আটটির মুনাফা বেড়েছে
তিন ব্যাংকের মুনাফা বেড়েছে
২১ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ৮টি মুনাফায়