২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ ব্যাংকের আটটির মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে ১৩টি ব্যাংক চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 08:04 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

এর মধ্যে মুনাফা বেড়েছে আট ব্যাংকের, কমেছে চার ব্যাংকের এবং অপরিবর্তিত রয়েছে একটি ব্যাংকের।

বৃহস্পতিবার পর্যন্ত তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে এই ব্যাংকগুলির এপ্রিল-জুন প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।

মুনাফা বেড়েছে যেসব ব্যাংকের

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা আগের তুলনায় বেড়েছে প্রায় ১৮৮ শতাংশ। এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৯ পয়সা। আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ১৭ পয়সা।

এপ্রিল-জুন প্রন্তিকে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেড়েছে। তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৪.১৮ টাকা। আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ২.৩২ টাকা।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.০৩ টাকা। আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ১.৩৩ টাকা। সে হিসেবে মুনাফা বেড়েছে প্রায় ৫৩ শতাংশ ।

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা আগের তুলনায় বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। এপ্রিল-জুন প্রন্তিকে কোম্পানিটি মুনাফা দেখিয়েছে ৬০ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ২৪ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে পূবালী ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা আগের চেয়ে বেড়েছে প্রায় ১৩.৬৩ শতাংশ। তারা শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ৫০ পয়সা, যা আগের বছর একই ছিল ৪৪ পয়সা।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা আগের তুলনায় মুনাফা বেড়েছে প্রায় ২০.৯৩ শতাংশ। এপ্রিল-জুন প্রন্তিকে ব্যাংকটি মুনাফা দেখিয়েছে ৫২ পয়সা।আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৪৩ পয়সা।

এপ্রিল-জুন প্রান্তিকে স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ২৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১৭ পয়সা। সে হিসেবে মুনাফা বেড়েছে প্রায় ৫৩ শতাংশ।

এই সময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ১.২৬ টাকা। আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৮১ পয়সা। ফলে মুনাফা বেড়েছে প্রায় ৪২ শতাংশ।

মুনাফা কমেছে যেসব ব্যাংকের

দ্বিতীয় প্রান্তিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ৩৬ পয়সা। আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৬৪ পয়সা; কমেছে প্রায় ৪৪ শতাংশ।

এই সময়ে আইএফআইসি ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা কমেছে প্রায় ১ শতাংশ।ব্যাংকটি প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৯২ পয়সা, যা আগের বছর ছিল ৯৩ পয়সা।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা আগের তুলনায় কমেছে প্রায় ৫৯ শতাংশ। এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটি প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৩৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৮৩ পয়সা।

এপ্রিল-জুন প্রান্তিকে উত্তরা ব্যাংক লিমিটেড শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ১.৩২ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১.৩৩ টাক। সে হিসেবে কমেছে প্রায় ১ শতাংশ ।

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের অপরিবর্তিত রয়েছে। এপ্রিল-জুন প্রন্তিকে তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ১.০৪ টাকা।