২১ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ৮টি মুনাফায়
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র আটটি মুনাফা দেখিয়েছে।
মোট ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সোমবার পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ২১টি প্রতিষ্ঠানের এপ্রিল-জুন সময়ের প্রকাশিত অনিরীক্ষিত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
বাকি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় প্রান্তিকে মুনাফা অপরিবর্তিতি একটি প্রতিষ্ঠানের, মুনাফা কমেছে ৫টি প্রতিষ্ঠানের, মুনাফা থেকে লোকসানে গেছে ৩টি, লোকসান কমেছে একটির ও লোকসান বেড়েছে তিনটি প্রতিষ্ঠানের।
মুনাফায় রয়েছে যেসব প্রতিষ্ঠানের
বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় বেড়েছে। এপ্রিল-জুন সময়ে প্রতিষ্ঠানটি প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৪১ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৩২ পয়সা। মুনাফা বেড়েছে প্রায় ২৮ শতাংশ ।
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কো. লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় বেড়েছে। তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ১ টাকা ৭৩ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ১ টাকা ৪৭ পয়সা। মুনাফা বেড়েছে প্রায় ১৭ দশমিক ৬৮ শতাংশ।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় বেড়েছে। প্রতিষ্ঠানটি প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ১ টাকা ৬২ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ১ টাকা ৪৯ পয়সা। মুনাফা বেড়েছে প্রায় ৮ দশমিক ৭২ শতাংশ ।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় বেড়েছে। এই সময়ে তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ১ টাকা ০৬ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৬০ পয়সা। মুনাফা বেড়েছে প্রায় ৭৬ দশমিক ৬৬ শতাংশ ।
ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় বেড়েছে। তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৬৬ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৫৪ পয়সা। মুনাফা বেড়েছে প্রায় ২২ দশমিক ২২ শতাংশ ।
উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় বেড়েছে। তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৩ টাকা ৩৪ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল টাকা ৩ টাকা ২১ পয়সা। মুনাফা বেড়েছে প্রায় ৪ দশমিক ০৪ শতাংশ
ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড শেয়ার প্রতি লোকসান থেকে মুনাফায় উঠে এসেছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৩৫ পয়সা, আগের বছর এই সময় তাদের লোকসান ছিল ৫০ পয়সা।
পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড শেয়ার প্রতি লোকসান থেকে মুনাফায় উঠে এসেছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ১০ পয়সা, আগের বছর এই সময় তাদের লোকসান ছিল ৩৬ পয়সা।
লোকসান কমেছে যেসব প্রতিষ্ঠানের
প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের শেয়ার প্রতি লোকসান কমে এসেছে।এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে লোকসান দেখিয়েছে ৮৯ পয়সা, আগের বছর এই সময় তাদের লোকসান ছিল ১ টাকা ৪৯ পয়সা।
মুনাফা অপরিবর্তত যেসব প্রতিষ্ঠানের
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা অপরিবর্তিত আছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৭০ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৭০ পয়সা।
মুনাফা কমেছে যেসব প্রতিষ্ঠানের
আই পি ডি সি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় কমেছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৩৮ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৬৬ পয়সা। মুনাফা কমেছে প্রায় ৪২ শতাংশ ।
ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় কমেছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ২১ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৪২ পয়সা। মুনাফা কমেছে প্রায় ৫০ শতাংশ ।
মাইডাস ফাইন্যান্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় কমেছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৩৩ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৮১ পয়সা। মুনাফা কমেছে প্রায় ৫৯ শতাংশ ।
প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় কমেছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৭ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ২২ পয়সা। মুনাফা কমেছে প্রায় ৬৮ শতাংশ ।
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা আগের তুলনায় কমেছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে মুনাফা দেখিয়েছে ৩৩ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৪৮ পয়সা। মুনাফা কমেছে প্রায় ৩১ শতাংশ ।
মুনাফা থেকে লোকসানে গেছে যেসব প্রতিষ্ঠান
বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড শেয়ার প্রতি মুনাফা থেকে লোকসানে গেছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে লোকসান দেখিয়েছে ৮ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ২৬ পয়সা।
এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ার প্রতি মুনাফা থেকে লোকসানে গেছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে লোকসান দেখিয়েছে ২ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ১৩ পয়সা।
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড শেয়ার প্রতি মুনাফা থেকে লোকসানে গেছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে লোকসান দেখিয়েছে ১ টাকা ৮০ পয়সা, আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ৬ পয়সা।
লোকসান বেড়েছে যেসব প্রতিষ্ঠানের
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ার প্রতি লোকসান আগের তুলনায় বেড়েছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে লোকসান দেখিয়েছে ১ টাকা ৭৫ পয়সা, আগের বছর এই সময় তাদের লোকসান ছিল ১ টাকা ৫৩ পয়সা। লোকসান বেড়েছে প্রায় ১৪ শতাংশ ।
ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার প্রতি লোকসান আগের তুলনায় বেড়েছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে লোকসান দেখিয়েছে ৬১ পয়সা, আগের বছর এই সময় তাদের লোকসান ছিল ৫৯ পয়সা। লোকসান বেড়েছে প্রায় ৩.৩৮ শতাংশ ।
ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার প্রতি লোকসান আগের তুলনায় বেড়েছে। এপ্রিল-জুন সময়ে তারা প্রতি শেয়ারে লোকসান দেখিয়েছে ৬৮ পয়সা, আগের বছর এই সময় তাদের লোকসান ছিল ২ পয়সা। লোকসান বেড়েছে প্রায় ৩৩০০ শতাংশ ।
